শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

*** নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

নেত্রকোণার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সাত মিনিটের ঝটিকা মিছিল করেছেন। যদিও মিছিলে বেশিরভাগ নেতাকর্মী ছিলেন হেলমেট, মাফলার ও মাস্ক পরিহিত অবস্থায়।

শনিবার (২৩ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় মিছিলটি বের করা হয়।

পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামে একটি ফেসবুক আইডি থেকে মিছিলটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়।

তবে ঝটিকা মিছিলের এ ঘটনায় পুলিশ ভিডিও দেখে শনাক্তের পর ৫ ছাত্রলীগ নেতাকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৮টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগানে মিছিল বের করে। এরপর সড়ক দিয়ে এগিয়ে গিয়ে মোটরসাইকেলে দ্রুত এলাকা ত্যাগ করে। এদিকে মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, সবাই যখন ঘুমে তখন কয়েকজন ময়মনসিংহ থেকে এসে দুই-তিন মিনিট মিছিল করে পালিয়ে যায়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। আটক অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর