শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

*** সাগরে সুস্পষ্ট লঘুচাপ, কমতে পারে তাপমাত্রা ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩২ বার পঠিত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। দক্ষিণ, পশ্চিম মৌসুমীবায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।

এতে জানানো হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজপায়ী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
অধিদপ্তর বলছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের অপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষ দিকে গিয়ে সারা দেশে দিন এবং রাতের আপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অতবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং আপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর