শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

*** বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বজ্রমেঘ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (১৮ জুন) বিকেল ৩টায় এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বজ্রমেঘ ও বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও চার সমুদ্রবন্দরের ওপর দিয়ে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতেও সতর্কবার্তায় বলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর