মাসুদ রানা, বিশেষ প্রতিবেদকঃ
দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আনোয়ার ইস্পাত লিঃ–এর সৌজন্যে এবং সোনারগাঁও, বন্দর ও গজারিয়া এলাকার এক্সক্লুসিভ ডিলার রহমানিয়া ফ্যামিলি’র মেসার্স রহমানিয়া এন্টারপ্রাইজ–এর তত্ত্বাবধানে বাড়ির মালিকদের নিয়ে ”স্বপ্নের বাড়ি, একসাথে গড়ি” অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্মাণশিল্পে আনোয়ার ইস্পাতের গুনগত মান, প্রযুক্তি, স্থায়িত্ব, নিরাপত্তা, ভূমিকম্প ও সহনশীলতা নিয়ে অংশগ্রহণকারীদের সার্বিক ভাবে অবহিত করার লক্ষ্যে ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে স্থানীয় একটি কনভেনশন হলে এ সভা সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সোনারগাঁও, বন্দর ও গজারিয়া উপজেলার বাড়ির মালিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রহমানিয়া ফ্যামিলি’র প্রধান উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব ও ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান সোহান , আনোয়ার ইস্পাত লিঃ এর সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট এর সিনিয়র ম্যানেজার মো. ফারুক হোসেন, ডেপুটি সেলস ম্যানেজার, আশরাফ সিদ্দিকী ও বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর এরিয়া ইনচার্জ অব ঢাকা-৩ ইঞ্জিঃ সুজন ইসলাম এবং স্থানীয় প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে নির্মাণশিল্পে আনোয়ার ইস্পাতের গুনগত মান, প্রযুক্তি, স্থায়িত্ব, নিরাপত্তা, ভূমিকম্প ও সহনশীলতা নিয়ে অংশগ্রহণকারীদের সার্বিক ভাবে অবহিত করা হয়। বাড়ির মালিকদের জন্য প্রয়োজনীয় কারিগরি তথ্য, নির্মাণসামগ্রীর সঠিক ব্যবহার এবং মানসম্মত ইস্পাতের গুরুত্ব সম্পর্কেও বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
রহমানিয়া ফ্যামিলি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান সোহান বলেন, “আমাদের অঞ্চলের বাড়ির মালিকদের একত্রিত করে তাদের নির্মাণশিল্পের সঠিক তথ্য জানাতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। আনোয়ার ইস্পাত সবসময় মান ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

অনুষ্ঠানে অতিথিরা আনোয়ার ইস্পাত সম্পর্কে সরাসরি ধারণা লাভের পাশাপাশি প্রতিষ্ঠানটির আধুনিক উৎপাদন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে পারেন।
সভা শেষে অতিথিদের রাতের খাবারের আমন্ত্রণ এবং আনোয়ার ইস্পাতের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Leave a Reply