শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

*** টাকা চুরি নিয়ে কথাকাটির জেরে মা–মেয়েকে খুন করে গৃহকর্মী আয়েশা: পুলিশ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

পুলিশ বলছে, এর আগেও একাধিকবার চুরি করেছিল আয়েশা আক্তার। চলতি বছরের জুলাই মাসে ৮ হাজার টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় তার নামে অভিযোগ করা হয়েছিল।
টাকা চুরি নিয়ে কথাকাটি এবং ক্ষোভের জেরে রাজধানীর মোহাম্মদপুরে মা ও পরে মেয়েকে খুন করে গৃহকর্মী আয়েশা। আলোচিত এ জোড়া খুনে গ্রেপ্তার আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর এ তথ্য জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) এস এন নজরুল ইসলাম।
পুলিশ বলছে, এর আগেও একাধিকবার চুরি করেছিল আয়েশা আক্তার। চলতি বছরের জুলাই মাসে ৮ হাজার টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় তার নামে অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নম্বরের সূত্র ধরে সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠিতে তার দাদা শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামীকে।
পুলিশ বলছে, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২ হাজার টাকা চুরি করে। এ নিয়ে তাকে পুলিশে দিতে চেয়েছিলেন নিহত লায়লা আফরোজ। খুনের পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করেছিল আয়েশা।
গত সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত লায়লার স্বামী পরে এ নিয়ে মামলা করেন। বুধবার স্বামীসহ গ্রেপ্তার হন গৃহকর্মী আয়েশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর