রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

*** আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পঠিত

আগামী শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র।
আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, কয়েকটি ফ্যাক্টরের ভিত্তিতে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে।
সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের দুটি ভারী এয়ারলিফট এয়ারক্রাফট (সি-১৭ গ্লোবমাস্টার) ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে অবতরণ করেছে।

এছাড়াও বিমানবন্দর থেকে ইসলামাবাদের ‘রেড জোন’ পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত নতুন বুকিং বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল, ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর