তীব্র গরমের পর গতকাল সোমবার তাপমাত্রা কিছুটা কমতে শুরু করে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও খবর মিলেছে। জনজীবনে এসেছে কিছুটা স্বস্তি। রাজধানীতে আজ তুলনামূলক তাপামাত্রা কিছুটা কম। এমন অবস্থা থাকতে পারে আরও দু–এক দিন।
আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, রাজধানী ঢাকাসহ সারা দেশে তাপমাত্রার বর্তমান অবস্থা আগামী ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। এ ছাড়া খুলনা বিভাগ, গোপালগঞ্জ,পটুয়াখালী ও কক্সবাজারের চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দুপুরের পর থেকেই কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রংপুর, রাজশাহী,খুলনা বরিশাল ও চট্রগ্রাম বিভাগের দুই বা এক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত দুইদিনে বৃষ্টিপাতের কারণে রংপুর ও রাজশাহীতে দিনের তাপমাত্রা কিছুটা নেমেছে যা ৩০ ডিগ্রির মতো, তবে আজ থেকে দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। এ ছাড়া, এ মাসের শেষ সপ্তাহে সাইক্লোন বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, তবে এখনও বিষয়টি পর্যবেক্ষণে আছে।
Leave a Reply