শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

*** কলাপাড়ায় খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, অসুস্থ ৫ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের মিজানুর ঘরামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
খাবার খেয়ে অসুস্থ হওয়া ৫ জনকে আজ সকালে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থরা হলেন– মিজানুর ঘরামী (৩৮), হামিদ বাঘা (৯০), খাদিজা (৬০), মারুফা (২৩), জিহাদ (১১)। এদের মধ্যে দুজন এখনো অচেতন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি মারুফা জানান, রাতে তাঁর খালু মিজানুর ও খালাতো ভাই জিহাদ খাবার খাওয়ার কিছু সময় পরই ঘুমিয়ে পড়ে। এরপর রাত ১১টার দিকে তিনি ও তাঁর নানি খাবার খান। এর কিছু সময় পর তারাও ঘুমিয়ে পড়েন। সকালে প্রতিবেশিরা এসে দেখেন ঘরের দরজা খোলা কোন সাড়া নেই। ঘরের সবাইকে অচেতন অবস্থায় ছিলেন। ঘরের বেড়া কাটা এবং আলমারি খোলা ছিল।

মিজানুরের স্ত্রী সাবিনা বেগম জানান, তিনি ওই রাতে বাড়িতে ছিলেন না। সকালে খবর শুনে এসেছেন। তাদের খাবারের ঘর আলাদা। তাই অনুমান করছেন খাবারে চেতনানাশক মিশিয়ে দুর্বৃত্তরা টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন সাবিনা।

কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. জুয়েল বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর