শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

*** ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন ‘মেলিসা’ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। ক্যাটাগরি ফাইভে রূপ নিয়ে ধেয়ে যাচ্ছে জ্যামাইকার দিকে। তিন দেশে এরইমধ্যে ৭ জনের প্রাণহানি হয়েছে।

জ্যামাইকা ও হাইতিতে তিনজন করে এবং ডমিনিকান রিপাবলিকে একজনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে ক্যারিবীয় দ্বীপগুলোতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও তীব্র বাতাস। ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ মাইল বেগে বইছে বাতাস।

প্রাণহানি এড়াতে ব্যাপক পূর্বপ্রস্তুতি নিয়েছে জ্যামাইকা। দেশজুড়ে জারি রয়েছে সতর্কবার্তা। এছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এরইমধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় ভোরের মধ্যেই দেশটিতে আঘাত হানতে পারে হারিকেন। এরপর কিউবা, বাহামা, টার্কস এবং কাইকোস অতিক্রম করবে ঘুর্ণিঝড়টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর