শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

*** জয় আসল মাস্টারমাইন্ড হলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না: সোহেল তাজ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে মুখ খুললেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। গতকাল শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

সেখানে তিনি জানান, জয় আসল মাস্টারমাইন্ড হলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না।

সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘‘আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, ছাত্র-জনতার অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান আবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাহেব বলেছেন, এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, এই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে মাহফুজ- আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয়- আমাদের সবার নিশ্চয়ই মনে আছে বেচারা প্রিন্স চার্লস-এর কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য।’’

তাজের পোস্টে আজ রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৫ হাজারর বেশি মানুষ কমেন্ট করেছেন। শেয়ারও করেছেন হাজারের বেশি মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর