শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

*** বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জিয়াউল পলাশ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

বিপিএলের আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। ইতোমধ্যে দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

পোস্টে লিখেছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!’
ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

এর আগে, নিলাম থেকে স্থানীয় ও বিদেশি ক্রিকেটার নিয়ে দল গঠন করেছে নোয়াখালী এক্সপ্রেস। দলটিতে আগেই সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছে, হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস।

অন্যদিকে নিলাম থেকে নিয়েছে, জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান (৫০ লাখ), নাজমুল ইসলাম (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদী হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলী (২৫ হাজার ডলার)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর