শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

*** বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৯১ বার পঠিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মোটে এক সপ্তাহ বাকি। বৈশ্বিক এ টুর্নামেন্টের জন্য জানুয়ারির শুরুতেই দল দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে বড় দুঃসংবাদ পেয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। পিঠের চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বেন ডরসুইসকে।

এছাড়া বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন ম্যাথু শর্ট। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। তবে বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করা স্টিভেন স্মিথকে বিবেচনা করেনি অস্ট্রেলিয়া।

এর আগে ১লা জানুয়ারি দেওয়া দলে চোটে থাকা সত্ত্বেও কামিন্স, হ্যাজলউড ও টিম ডেভিডকে দলে রেখেছিল অস্ট্রেলিয়া। এছাড়া নাথান এলিসেরও ফিটনেস জনিত শঙ্কা ছিল। এর মধ্যে হ্যাজলউড, টিম ডেভিড ও নাথান এলিস বিশ্বকাপের জন্য ফিট হিসেবে ছাড়পত্র পেয়েছেন। তবে পিঠের চোটে থাকা কামিন্স পুরোপুরি সেরে উঠতে পারেননি।
প্রথমে ধারণা করা হয়েছিল, বিশ্বকাপের শুরুতে খেলতে না পারলেও কামিন্স হয়তো বিশ্বকাপের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু সর্বশেষ স্ক্যানে কামিন্সের রিপোর্ট ইতিবাচক হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পুরোপুরি সেরে উঠতে ৩২ বছর বয়সী এ ডানহাতি পেসারের আরও সময় লাগবে।
এদিকে কামিন্সের বদলে সুযোগ পাওয়া বাঁহাতি পেসার ডরসুইস সর্বশেষ বিগব্যাশে ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। এছাড়া দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচ খেলা ডরসুইসের নামের পাশে ২০ উইকেট।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বাজে ফর্মের কারণে বাদ পড়েছে ম্যাথু শর্ট। মাঝের ওভারগুলোতে স্পিন সামলাতে একজন বাঁহাতি ব্যাটসম্যান নিতে চেয়েছিল অস্ট্রেলিয়া। এ কারণে ম্যাথু শর্টের পরিবর্তে দলে রেনশকে যুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর