শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

*** শনিবার ঢাকায় জামায়াত–এনসিপির বিক্ষোভ সমাবেশ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ডেকেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় জোট। বৃহস্পতিবার জোটের এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

হামিদুর রহমান আজাদ বলেন, ‘সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধুমাত্র সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে।’
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দল।’

আগামী ৭ এপ্রিল জোটের নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর