সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

*** পোস্টিংয়ের ভয় দেখিয়ে পুলিশের কাছে টাকা দাবি করছে একটি চক্র: সদর দপ্তর ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২২৩ বার পঠিত

পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আজ শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, একটি চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এসব প্রতারক চক্রকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর