*** খুলনায় মাছের ঘের থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ***

*** খুলনায় মাছের ঘের থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ***

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মোমিনবাগ এলাকায় ফ্রেশ ফুডসের পেছনের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মোমিনবাগ এলাকার একটি মাছের ঘেরে বাপ্পির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সবুর খান গণমাধ্যমকে বলেন, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দুর্বৃত্তরা বাপ্পিকে হত্যা করে ঘেরে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের ঘাড়ের ডান পাশে গুলির আঘাত এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের মূল কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media