রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

*** ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ আটক ২ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় ওয়ান শ্যুটারগান ও গুলিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৬। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের কোতয়ালী থানার শালীআট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাত হোসেন (২৮) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৪৮)।

‘র‌্যাব-৬’-এর মেজর নাঈম আহমেদ জানান, শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। সে সময় অস্ত্র ব্যবসায়ী যশোরের ইমলাত হোসেন ও শৈলকুপার হানিফ মন্ডল নামের দুইজনকে আটক করা হয়।

এরপর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ টি ওয়ান শ্যুটার গান ও ২ রাউন্ড গুলি। এছাড়াও, জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর