রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

*** ঢাকায় আজ ‘অস্বাস্থ্যকর’ বাতাস বইছে ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পঠিত

বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানায়, ৪০৬ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েত সিটি। তাদের স্কোর ৩১০। এই দুই শহরের বাতাসের মান সেখানে বসবাসকারীদের জন্য ‘দুর্যোগপূর্ণ’।

২৬৩ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। ওই শহরের বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। আর ১৬৪ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে ভারতের দিল্লি। বাংলাদেশের রাজধানীর স্কোর ১৬০। পাশাপাশি দেশে অবস্থান করা এই দুই শহরের বাতাসই ‘অস্বাস্থ্যকর’।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর