*** বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু ***

*** বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু ***

বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খানকে (৭৬) আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িভাড়া নিয়ে মজলিস খানের সঙ্গে রকিবুলের বিরোধের একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মজলিস খানকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media