*** ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতের ৩ নেতার গোপন বৈঠক ***

*** ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতের ৩ নেতার গোপন বৈঠক ***

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ তিন নেতার গোপন বৈঠক হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক কষতে এই বৈঠক।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খান।

পোস্টে রাশেদ খান বলেন, ‘ভারতীয় উচ্চ পর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠক। গত ১৬ অক্টোবর মাগরিবের পরে বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চ পর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার এই বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এ টি এম মাছুমসহ মোট তিনজন অংশগ্রহণ করেন।’

কোন স্বার্থে এমন গোপন বৈঠক, প্রশ্ন রেখে রাশেদ খান বলেন, ‘যারা সারা দিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারা কী কারণে কোন স্বার্থে ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে? কোনো ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা, আর ভারতীয় উচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক হওয়া এক জিনিস নয়।
মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে থাকেন তাহলে তিনি এই গোপন বৈঠকের বিষয়টি স্পষ্ট করবেন বলে আশা করেন রাশেদ খান। বলেন, ‘অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক।’

Please Share This Post in Your Social Media