রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

*** রাজবাড়ী‌তে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

রাজবাড়ী‌তে বন্যা খাতুন (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হ‌য়ে‌ছে। তিনি রামকান্তপুর ইউ‌নিয়‌নের মা‌টিপাড়া গ্রা‌মের আব্দুর র‌শি‌দের স্ত্রী। এঘটনায় ওই গৃহবধূর স্বামী আব্দুর র‌শি‌দকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

ওই নারীর শ্বাশা‌ড়ি রা‌হেলা জানান, তাঁর ছে‌লে আব্দুর র‌শি‌দ ইট ভাঙার কাজ ক‌রে। র‌োববার দিবাগত রা‌তে খাবার খে‌য়ে ছোট ছে‌লে‌কে নি‌য়ে দুজ‌নেই ঘু‌মি‌য়ে পড়েন।‌ ভোর রা‌তে বন‌্যার ছোট ছে‌লে কান্নাকাটি শুরু কর‌ে। তখন তিনি উঠে গি‌য়ে দেখেন তার নাতি কান্না করছে, তাঁর পুত্রবধূকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এরপর বন‌্যার মাথায় পা‌নি দেন। তা‌তেও বন্যার জ্ঞান ফিরে না আসায় তাঁকে রাজবাড়ী সদর হাসপা‌লে যান। সেখানে কর্তব্যরত চি‌কিৎসক তাঁ‌কে মৃত ঘোষণা ক‌রেন।
এক প্রশ্নের জবাবে রাহেলা ব‌লেন, ‘এগা‌রো বছর আগে বন‌্যা ও র‌শি‌তের বি‌য়ে হয়। তা‌দের দুই ছে‌লে সন্তান র‌য়ে‌ছে। মা‌ঝে মধ্যে তা‌দের দুজ‌নের ঝগড়া হ‌তো। কিন্তু কখ‌নও মারধর কর‌ত না।’

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর পু‌লিশ সুপার মোছা. শা‌মিমা পারভীন বলেন, ওই নারীর শরী‌রের বি‌ভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন র‌য়ে‌ছে। ময়নাতদ‌ন্তের প্রতিবেদন পে‌লেই মৃত্যুর কারণ জানা যা‌বে। এঘটনায় ওই নারীর স্বামী আব্দুর র‌শি‌দকে জিজ্ঞাসাবা‌দের জন‌্য আটক করা হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর