*** শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ; যান চলাচল বন্ধ ***

*** শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ; যান চলাচল বন্ধ ***

DinajpurTV Bangladesh News

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আন্দোলনে যোগ দিয়েছে শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ এর পর সারাদেশে আন্দোলনে নামার ঘোষণা ছিলো তাদের।

বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে এয়ারপোর্ট-ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন তারা। এ ঘটনায় গুরুত্বপূর্ণ এই মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।
শিক্ষার্থীরা জানায়, তাদের সব দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। এদিকে, আন্দোলনস্থলে পুলিশ জলকামান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের বাগ্‌বিতণ্ডায় জড়াতে চান না বলে জানায় তারা।
প্রসঙ্গত, এর আগে, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করে শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানায় তারা।

Please Share This Post in Your Social Media