*** প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন ***

*** প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন ***

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম দোহা থেকে ঢাকায় ফিরেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ১৪ জুলাই এক সংক্ষিপ্ত সরকারি সফরে তিনি কাতারের রাজধানী দোহায় যান। কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে এই সফর করেন তিনি।
সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন। এ সময় তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুম আমিরের রূহের মাগফেরাত কামনা করেন
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সাথে সাক্ষাৎ করেন।

Please Share This Post in Your Social Media