*** ‘সৌর বিদ্যুতে চার্জ হবে ব্যাটারি রিকশা, করতে হবে রেজিষ্ট্রেশন’ ***

*** ‘সৌর বিদ্যুতে চার্জ হবে ব্যাটারি রিকশা, করতে হবে রেজিষ্ট্রেশন’ ***

ব্যাটারিচালিত ই–রিকশা সিটি করপোরেশনের অধীনে রেজিষ্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। এসব রিকশা রিচার্জ হবে সৌর বিদ্যুতে।
আজ সোমবার সচিবালয়ে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই–রিকশাকে সিটি করপোরেশনের অধীনে রেজিষ্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। এজন্য বিধিমালা করা হচ্ছে। সৌর বিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে। না হলে নতুন নিবন্ধন ও পুরোনো নিবন্ধন নবায়ন করা হবে না।
তিনি বলেন, ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে। সেই আট জোনে আট রঙয়ের ই–রিকশা থাকবে। তারা জোনের বাইরে যেতে পারবো না। গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিধিমালা প্রণয়ন হলে এটার কাজ শুরু হবে। ১৩ সিটি, পৌরসভা, উপজেলাসহ সব জায়গায় এটা কার্যকর হবে।

মীর শাহে আলম আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিসে সৌর বিদ্যুত ব্যবহারের নির্দেশনা রয়ছে। সে অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি, পৌরসভাসহ দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে বিদ্যুত সাশ্রয় হবে। দুটি কমিটি করা হয়েছে, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুত সাশ্রয় ও জাতীয় গ্রিডে বিদ্যুত দেওয়া যাবে এর মাধ্যমে।

Please Share This Post in Your Social Media