*** সিটিটিসির অভিযানে নিউমার্কেটে ছিনতাইকারী গ্রেপ্তার ***

*** সিটিটিসির অভিযানে নিউমার্কেটে ছিনতাইকারী গ্রেপ্তার ***

নিজস্ব প্রতিবেদক: ১৮ আগস্ট ২০২৬: রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে মো. আজিজুল ইসলাম (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের ছিনতাই প্রতিরোধ আভিযানিক টিম।

সিটিটিসি সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে নিউমার্কেট থানাধীন নিউমার্কেটের ২ নম্বর গেটের সামনে ছিনতাই প্রতিরোধে দায়িত্ব পালন করছিল সিটিটিসির আরঅ্যান্ডডি বিভাগের ছিনতাই প্রতিরোধ আভিযানিক টিম।

এ সময় ছিনতাইয়ের অভিযোগে আজিজুল ইসলামকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media