*** যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় চক্রের মূল হোতাসহ ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি ***

*** যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় চক্রের মূল হোতাসহ ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি ***

ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩ লাখ ৪১ হাজার টাকা ০৬টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নম্বরে স্থানান্তর করে নেয়।

গত ১৯/০৮/২০২৬ খ্রি. বিকালে দিনাজপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিআইডি যশোর জেলা ইউনিটের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃতদের নাম- (০১) শাহীনুর রহমান শাহিন (৫০), পিতা-মৃত ইউসুফ তশীলদার, সাং- উত্তর রামনগন এবং (০২) সঞ্জয় গুপ্তা (৩১), পিতা-মৃত এতোবারি গুপ্তা, সাং-বাহাদুরপুর বাজার, উভয় থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর। যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত শাহীনুর রহমান শাহিন একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। অপর সঞ্জয় গুপ্তা একই মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাদী যশোরের একটি হাসপাতালের একজন চিকিৎসক। গত ২১/১২/২০২২ খ্রি. তারিখে ভুক্তভোগী যশোর শহরের মুজিব সড়কে অবস্থিত একটি শোরুম থেকে পোশাক কেনার সময় একটি ব্যাংকের ব্যক্তিগত ক্রেডিট কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করেন। কার্ড ব্যবহারের সময় কিছুটা জটিলতা দেখা দেওয়ায় লেনদেন সম্পন্ন করতে প্রায় ১৫-২০ মিনিট সময় লাগে। পরবর্তীতে কয়েকদিন পর ৩১/১২/২০২২ খ্রি. তারিখ সন্ধ্যায় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ভুক্তভোগী বাদীকে কল করে অজ্ঞাত ব্যক্তি নিজেকে ইবিএল-এর কর্মকর্তা পরিচয় দেয় এবং তার ক্রেডিট কার্ড সাময়িক�

Please Share This Post in Your Social Media