*** জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ***

*** জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ***

কামরুল হাসান:

আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্্যালি, পথসভা ও বৃক্ষ রোপন।
র্্যালির প্রারম্ভেই সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আজিম উদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর – ৪, সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। অতপর গুরুত্বপূর্ণ পৌর সড়ক প্রদক্ষিণ ও পথসভার মাধ্যমে র্র্যালির সমাপ্ত হয়। শেষে বৃক্ষ রোপন করা হয়। সর্বশেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসনসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media