*** সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের হিসাব সহকারীর উপর অতর্কিত হামলা, প্রাণনাশের হুমকি ***

*** সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের হিসাব সহকারীর উপর অতর্কিত হামলা, প্রাণনাশের হুমকি ***

ভিপি পারভেজ সোনারগাঁ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের হিসাব সহকারী (চলতি দায়িত্ব) মো. দিলোয়ার হোসেনকে অতর্কিত হামলা ও কুপিয়ে রক্তাক্ত জখম সহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী দিলোয়ার জানন, গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টায় সোনারগাঁও পৌরসভার পানাম নগরী এলাকায় পানাম লেক সিটির রাস্তার পাশে (ডাস্টবিন এর সংলগ্ন) এর কাছে পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজন তাঁকে হত্যার উদ্দেশ দেশীয় অস্ত্র, চাকু দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা নেয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

জানা যায় সোনারগাঁও জাদুঘরে কর্মরত কিছু অসৎ,
দুর্নীতিবাজ কর্মকর্তাদের এই হামলার সাথে যোগসাজস রয়েছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক বরাবর দুই জনের নাম উল্লেখ করে ১৭ অক্টোবর শনিবার দিলোয়ার হোসেন একটি লিখিত অভিযোগ করেন , হামলাকারীরা তাঁকে লাঠি দিয়ে আঘাত সহ ছুরি দিয়ে কুপিয়ে, এলোপাতাড়ি কিলঘুষি মারে। এ সময় হামলা কারীরা ফাউন্ডেশনেরগাইড লেকচারার মো. আশরাফুল আলম নয়ন ও সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেনের নাম উল্লেখ করে।
তাঁর পারিবারিক বিষয় নিয়েও বিভিন্ন মিথ্যা ও বানোয়াট
অভিযোগ তুলে মারধর করা হয়। হামলাকারীরা মারধরের ভিডিও ধারণ করে বলে ও আবেদনপত্রে উল্লেখ করেছেন তিনি।

থানায় অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুত করা বিবরণে
দিলোয়ার বলেন, হামলাকারীরা তাঁর হাতে ও পায়ে ছুরি
দিয়ে আঘাত করে। এ সময় তারা হুমকি দিয়ে বলে,
“তোর কত বড় সাহস, তুই আমাদের লোকজনের বিরুদ্ধে
কথা বলছিস, শাখাওয়াত ও নয়নের বিরুদ্ধে কথা বলছিস। তোকে আজকে জানে শেষ করে ফেলব। ভুক্তভোগী সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার উপর হামলাকারীদের বিচারের দাবি জানান।

এ বিষয়ে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহাবুব আলমের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেনি।

Please Share This Post in Your Social Media