আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের। ২৪ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট দায়ের করেন।
এতে বলা হয়েছে, রিটে রুল জারি করে বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশনা চাওয়া হয়েছে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন রহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।রিটে উল্লেখ করা হয়, আইনটি তার উদ্দেশ্য পূরণ করে ফেলেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিকভাবে হয়রানি বা অপব্যবহারের হাত থেকে রক্ষায় এটি বাতিল করা প্রয়োজন। একই সঙ্গে রিটে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের বিভিন্ন বিধানের পরিপন্থি হওয়ায় তা অবৈধ ঘোষণা করে বাতিল করা হোক।