*** আমরা কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছি: ইরান ***

*** আমরা কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছি: ইরান ***

কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসি বলেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার শাস্তিমূলক জবাবের প্রথম ধাপে এই হামলা চালানো হয়েছে।
সম্প্রচার মাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন হামলার কয়েক ঘণ্টা পর তাদের নৌ ও মহাকাশ বাহিনী একটি যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে।

আইআরজিসি জানিয়েছে, এই অভিযানে কুয়েতের ক্যাম্প আরিফজান সামরিক ঘাঁটি ও আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।

Please Share This Post in Your Social Media