*** গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ***

*** গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ***

গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে বাড়ছে ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই কুড়িল-খিলক্ষেত এলাকার ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে দেখা গেছে দীর্ঘ লাইন।

ফিলিং স্টেশনে এক একটি গাড়িতে গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত। এতে কমে যাচ্ছে দৈনিক ট্রিপ, আর প্রভাব পড়ছে চালকদের আয়ে।
চালকদের অভিযোগ, গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় যাত্রী পরিবহনের সময় কমে যাচ্ছে। ফলে একদিকে যেমন বাড়ছে ভোগান্তি অন্যদিকে কমছে দৈনিক আয়।

শুধু যানবাহন নয় গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। রাজধানীর বিভিন্ন এলাকায় কমে গেছে গ্যাসের চাপ। ফলে রান্নাসহ দৈনন্দিন কাজেও ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

Please Share This Post in Your Social Media