*** ট্রাফিক মিরপুর বিভাগ ও ডেসকোর যৌথ অভিযানে ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৭০টি ব্যাটারি জব্দ ***

*** ট্রাফিক মিরপুর বিভাগ ও ডেসকোর যৌথ অভিযানে ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৭০টি ব্যাটারি জব্দ ***

নিজস্ব প্রতিবেদন জে, রশীদ খান : ১৯ আগস্ট ২০২৬ খ্রি. রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭০টি ব্যাটারি জব্দ এবং ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

মঙ্গলবার (১৮ আগস্ট) খ্রি. দিবাগত রাতে ট্রাফিক মিরপুর বিভাগ ও ডেসকোর উদ্যোগে হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশ ও পিওএম ফোর্সের সদস্যরা সহযোগিতা করেন। এসময় ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জের জন্য ব্যবহৃত ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করা হয় এবং মোট ৭০টি ব্যাটারি জব্দ করা হয়।

জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুতের অবৈধ ব্যবহার প্রতিরোধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media