বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে স্পেনের কাছে হেরে বিদায়ের পর নতুন কোচ পেল বেলজিয়াম। রেড ডেভিলসদের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ডাচ ফুটবলের অভিজ্ঞ কোচ মার্ক ভ্যান বোমেল।
২০২৮ ইউরো পর্যন্ত চুক্তিবদ্ধ ৪৯ বছর বয়সী এই কোচ এর আগে অ্যান্টওয়ার্পকে ঐতিহাসিক ট্রেবল উপহার দিয়েছিলেন। খেলোয়াড়ি জীবনেও তিনি ছিলেন শীর্ষ পর্যায়ের তারকা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান ও পিএসভির হয়ে মাঠ কাঁপানো এই মিডফিল্ডার ডাচ জাতীয় দলের হয়ে ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেন বোমেল। আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ডাগআউটের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সঙ্গে থাকছেন তিনজন অভিজ্ঞ সহকারী কোচ।