*** সোনারগাঁওয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন ***

*** সোনারগাঁওয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন ***

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের শুভ উদ্বোধন করেন ড.আ ন ম এহসানুল হক মিলন, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক ও গন শিক্ষা মন্তনালয়।

গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে অমল পোদ্দার, সি আই পি ‘র নিজেস্ব অর্থায়নে চতুর্থ তলা ভবনের শুভ উদ্বোধন করেন।

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বাবু অমল পোদ্দার সিআই পি ‘র সভাপতিত্বে, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল – জিনাত এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, এবিএম আশরাফ উদ্দিন নিজান এম পি। আজহারুল ইসলাম মান্নান (এম.পি), মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৩, ( সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ) । নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ড. নুসরাত ফাতেমা, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, খাইরুল ইসলাম সজীব, স্কুলের ছাত্র – ছাত্রী, শিক্ষক, অবিভাবক সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ভবন উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media