*** সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পোনা অবমুক্ত, সম্মাননা পেলেন ৩ সফল চাষি

*** সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পোনা অবমুক্ত, সম্মাননা পেলেন ৩ সফল চাষি

ভিপি পারভেজ সোনারগাঁ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ)
রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে উপজেলার তিন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্মাননা দেওয়া হয়।

গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সভা শেষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা পুকুরে ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

প্রধান অতিথি বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের অবদান গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে সোনারগাঁয়ে মাছের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। নদী-খাল, পুকুর ও জলাশয়ে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত এবং দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেরা কার্প মিশ্র মৎস্য চাষি হিসেবে গাজী নাহিদুল ইসলাম ও রমজান হোসেন এবং সেরা তেলাপিয়া চাষি হিসেবে মো. আফাজ উদ্দিনকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, প্রশাসনের কর্মকর্তা, উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী, মৎস্য চাষি, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media