*** সোনারগাঁয়ে দোয়েল লিমিটেডের বাসের ধাক্কায় পথচারী নিহত ***

*** সোনারগাঁয়ে দোয়েল লিমিটেডের বাসের ধাক্কায় পথচারী নিহত ***

ভিপি পারভেজ সোনারগাঁ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় দোয়েল পরিবহনের ধাক্কায় ৬০ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন।

গতকাল বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বাস কাউন্টারের পাশেই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা বাস কাউন্টারের পাশেই পেশাব করার জন্য বসা ছিল, ওই পথচারীকে পেছন থেকে দোয়েল লিমিটেডের একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা গণমাধ্যমকে জানান, দোযেল পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে বৃদ্ধার মরদেহ হসপিটালে পাঠিয়েছ।
ঢাকা মেট্রো-ব -১২-৩২৩৮ নম্বরের দোযেল পরিবহনের বাসটি ইতোমধ্যে আটক করে আমাদের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media