*** সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশনে নবগঠিত ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা ***

*** সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশনে নবগঠিত ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা ***

ভিপি পারভেজ সোনারগাঁ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও পৌরসভা এলাকায় অবস্থিত ১২৬ বছরের ঐতিহ্যবাহী
সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যাপক মো. হাফিজ উল্লাহ উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধী সমাজের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. হাফিজ উল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, এবং পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু,নারায়ণগঞ্জের একাউন্স ফাইন্যান্স অফিসার আনোয়ার হোসেন,এম এ জামান, স্বপনসহ প্রমুখ,

এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও কার্যকর করা এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভা শেষে নব গঠিত এডহক কমিটির সভাপতি জনাব অধ্যাপক মো. হাফিজ উল্লাহ ও কমিটির অভিভাবক সদস্য জনাব মো. মনির হোসেন মোল্লাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ফরিদা ইয়াসমিন।

Please Share This Post in Your Social Media