*** ‘হানিট্রাপের’ মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করা চক্রের পাঁচজন গ্রেপ্তার ***

*** ‘হানিট্রাপের’ মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করা চক্রের পাঁচজন গ্রেপ্তার ***

ব্যবসায়ী এবং চাকরিজীবীদের টার্গেট করে ‘হানিট্রাপের’ মাধ্যমে বাসায় ডেকে নিয়ে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
গত ৩ জুলাই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণের উপ পুলিশ কমিশনার তরিকুল ইসলাম এসব তথ্য জানান।

তরিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমের অভিনয় করে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। এরপর আপত্তিকর ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের থেকে লাখ লাখ টাকা আদায় করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, একাধিক ব্যক্তিকে ব্ল্যাকমেইলিং করার তথ্য পাওয়া গেছে চক্রটির বিরুদ্ধে। রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তার সবার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

Please Share This Post in Your Social Media