দক্ষিণ লেবাননে যিশু খ্রিস্টের একটি মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙচুর করছেন এমন এক ইসরায়েলি সেনার ছবি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবিটি ইতোমধ্যে কয়েক মিলিয়নবার দেখা হয়েছে। ছবিটি দ্রুতই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয় এবং নানা মহলে নিন্দার ঝড় ওঠে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ছবিটির সত্যতা নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঘটনাটিকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে অনেকেই এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
Leave a Reply