ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়াঢ় চর বাস ষ্ট্যান্ড এলাকায় সরকারী জায়গায় স্থাপনা নির্মাণ, দোকান দখল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার (১৯ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আঃ জলিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল বলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ রব দলের প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের কিছু দোসর সাথে নিয়ে উপজেলার পিরোজপুর ইউপির আষাঢ়িয়ার চর বাস ষ্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা ও দোকানপাট গড়ে তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। শুধু তাইনয় বনবিভাগ ষ্টেশনের পাশের একটি সরকারি খালি জায়গা বালু ভরাট করে জোর পূর্বক দখলে নেয়ার পায়তারা চালিয়ে আসছেন। এছাড়াও আষাঢ়িয়ার চর গ্রামের ভিতরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে একটি চুনা কারখানা গড়ে তুলেছেন। যা এখনো চলমান রয়েছে। এই চুনা কারখানার কারনে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আষারিয়ার চর বাস ষ্ট্যান্ড এলাকার দোকানপাট ও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এ বিষয়ে আঃ রব মুঠোফোনে বলেন, আমি কোন জায়গা দখল করিনি, জায়গাটা পাম্পের মালিক জাহিদ সাহেবের, তার কাছ থেকে কিছুদিনের জন্য নিয়েছি, জায়গাটি পরিষ্কার করে সেখানে আমার কিছু পিকাপ রাখাবো। আর চুনা কারখানা থেকে বেশি সুবিধা না পেয়ে আমার ভাই মোঃ আঃ জলিল এলোমেলো কথা বলছে।
সোনারগাঁও উপজেলা কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, বিষয়টি আমি দেখছি, সরকারি জমি কেউ দখলে নেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply