মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

*** ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধসে নিহত ১১, নিখোঁজ ১৯ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

ভারী বৃষ্টিতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে এক স্বর্ণের খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং এবং ১৯ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (৮ জুলাই) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা বাসারনাসের স্থানীয় প্রধান হেরিয়ান্তো বলেন, একটি অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধসের ঘটনা ঘটে। নিহতরা আশপাশের বাসিন্দা ছিলেন। নিখোঁজদের সন্ধ্যানে ১৬৪ জন উদ্ধারকর্মীকে মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে নেমেছে। উদ্ধারকর্মীরা পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে এবং নিখোঁজ ১৯ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, ওই ভূমিধসে অনেকগুলো বাড়ি ও একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার ও মঙ্গলবার গোরন্টালোর কিছু এলাকায় আরও বৃষ্টি হতে পারে আর ওই সময় ফের এ ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর