বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

*** হামাসের হামলায় নিহত আরও এক ইসরায়েলি কমান্ডো ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে প্রাণ হারালেন আরও এক ইসরায়েলি কমান্ডো। গতকাল মঙ্গলবার মধ্য গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় মৃত্যু হয় তার। খবর টাইমস অব ইসরায়েলের।

আজ বুধবার (১০ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। ২১ বছর বয়সী ঐ ইসরায়েলি কমান্ডোর নাম তাল লাহাত। তিনি কেফার সাবা’র মাগলান ইউনিটের কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে, গত শনিবার (৬ জুলাই) খান ইউনিস এলাকায় অভিযান চালানোর সময়ে চার ইসরায়েলি কমান্ডোর প্রাণহানির ঘটনা ঘটে।

প্রসঙ্গত, অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯ মাসের চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাবে এ পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছে ৩২৭ ইসরায়েলি সেনা। আহত হয়েছে অন্তত ২ হাজার ১শ’ সেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর