বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

*** নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন স্কুলভবন বিধ্বস্ত, নিহত অন্তত ২২ শিক্ষার্থী ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন স্কুলের একটি ভবন বিধ্বস্ত হয়েছে। দ্বিতল ভবন বিধ্বস্তের এ ঘটনায় অন্তত ২২ শিক্ষার্থীর মৃত্যু হয়। এখনও ধ্বংসস্তূপের ভেতর আটকা রয়েছে শতাধিক মানুষ। গতকাল শুক্রবার (১২ জুলাই) দেশটির প্লাতিউ জেলার জস সিটিতে এ দুর্ঘটনা ঘটে।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধার ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ধসে পড়ার সময় দ্যা সেইন্ট একাডেমি নামের ওই স্কুলটিতে কমপক্ষে ১৫৪ জন শিক্ষার্থী ছিলো। আর ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, ভারী যন্ত্রপাতি দিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। এ ছাড়া ভবনের ধ্বংসাবশেষের স্তূপের চারপাশে ভিড় করেছেন বহু মানুষ।

উল্লেখ্য, আফ্রিকায় সবচেয়ে জনবহুল দেশটিতে দুর্বল অবকাঠামোর জন্য প্রায়ই ঘটে ভবন ধসের ঘটনা। গত দুই বছরে এমন এক ডজনের বেশি ঘটনা ঘটেছে দেশটিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর