মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

*** নরসিংদীতে সাংবাদিককে কুপিয়ে-হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২১২ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির নামের এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মনির দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন।

স্থানীয় সংবাদিকরা জানান, মনিরুজ্জামান পাশের বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। এসময় শ্রীরামপুর রেলগেট এলাকায় পূর্ব থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা মনিরকে প্রথমে হাতুড়ি দিয়ে পিটিয়ে-কুপিয়ে এবং পরে গুলি করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় থানা পুলিশের কোনো তৎপরতা না থাকায় বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যদের সহায়তায় আহত সাংবাদিক মনিরুজ্জামানকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর