মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

*** ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার সকাল সা‌ড়ে ৭টার দি‌কে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশায় কারণে ভোর সা‌ড়ে ৪টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলত‌দিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক সালাউদ্দিন বলেন, ভোর ৪টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কুয়াশা কেটে গেলে সকাল সা‌ড়ে ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়। পরে আট‌কে থাকা যানবাহনগু‌লো দ্রুত পারাপার করা হয় বলেও জানান সালাউদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর