মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

*** আরব আমিরাতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুইদিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাতে তিনি সেখানে পৌঁছান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

এর আগে, বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সাইডলাইনেও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুইদিনের সরকারি সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর