মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

*** তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে ***

ভিপি পারভেজ সোনারগাঁ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে। এদেশে আর কোন জুলুমকারী ফ্যাসিষ্টদের স্থান দেয়া হবে না।
বুধবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা বলে বিএনপি নাকি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে। তাই সাংবাদিক ভাইদের বলবো অনুগ্রহ করে আপনারা সংবাদ প্রচার করার আগে একটু যাচাই করে নিবেন।
মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব সেলিম হক রুমি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌর বিএনপি নেতা হুমায়ুন কবির রফিক, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, বারদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আঃ হালিম মেম্বার সহ বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর