মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

*** শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

গুম ও নির্যাতনের আরেক মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি করে প্রসিকিউশন।

১৩ আসামির মধ্যে ডিজিএফআইয়ের সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী এখন সেনা হেফাজতে রয়েছেন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালকও রয়েছেন।
এদিকে, ট্রাইব্যুনাল-২ এ গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। এর আগে সাক্ষ্য দিয়েছিলেন, আহত জুলাই যোদ্ধা মো. রইসুল ও ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকর্মকর্তা তানভীর হাসান জোহা।

অপরদিকে, জুলাই হত্যাকাণ্ডের মামলায় হাসানুল হক ইনু ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর