মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

*** ঈদে আসছে ‘সিক্স’ ও ‘চক্র ২’ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

ঈদুল ফিতরে দর্শকদের জন্য দ্বিগুণ উন্মাদনা নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ আসছে দুটি বিশেষ ওয়েব সিরিজ। একটি তানিম পারভেজের ‘সিক্স’, অন্যটি ভিকি জাহেদ পরিচালিত ‘চক্র ২’। থ্রিলার ও রহস্যের এই দুই সিরিজে দেখা যাবে মানব মনের অন্ধকার, রোমাঞ্চ এবং মানসিক উত্তেজনার অনন্য গল্প।

ঈদের ৬ দিনব্যাপী প্রতিদিন নতুন একটি এপিসোড নিয়ে প্রকাশিত হবে ৬ পর্বের সিক্স। গল্পে দেখা যাবে, একটি গোপন ল্যাবে আগুন লাগার পর প্রকাশ পায় প্রাণঘাতী রহস্য, এবং সেই বিশৃঙ্খলার মধ্যে পালিয়ে যায় এক খুনি। পুলিশ এই ঘটনার ঝুঁকিপূর্ণ তদন্ত শুরু করে এবং ধীরে ধীরে সামনে আসে বিপজ্জনক সত্য—কিছু ভয়ংকর ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছে। এতে অভিনয় করেছেন ইফতেখার আহমেদ ফাহমি, আরশ খান, সাদিয়া ইসলাম মৌ, অপর্ণা ঘোষ, দিলরুবা দোয়েল, তারিক আনাম খান, সুমন আনোয়ার, ইয়াশ রোহান, সোহেল মণ্ডলসহ অনেকে।
এদিকে, সিজন-১-এর সফলতার পর ফের ফিরছে আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ ‘চক্র ২’। জানা যায়, ঈদের ছুটির শেষদিকে প্রচারে আসছে এই সিরিজ। যেখানে দেখা যাবে, গভীরভাবে মানুষের মন ও মানসিকতার অন্ধকার, শোক, দুঃখ ও উদ্বেগ মানুষের মনকে দুর্বল করে এবং মানসিক অন্ধকার মানুষকে অপরাধ ও বিভ্রান্তির পথে ঠেলে দেয়। নতুন সিজনে দর্শকরা পাচ্ছেন রহস্য, উত্তেজনা ও মানসিক থ্রিলারের এক অনন্য অভিজ্ঞতা।
ভিকি জাহেদ পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মোমেনা চৌধুরীসহ অনেকে।
অন্যদিকে, ঈদের আগেই গত ৫ মার্চ আইস্ক্রিনে এসেছে অপু বিশ্বাস অভিনীত রোমান্টিক সিনেমা ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমা মূলত ভালোবাসা, সাহস ও আত্মসম্মানের গল্পের ওপর নির্মিত। গল্পে মায়ার জীবন, প্রেম, পরিবার ও সমাজের বাধার মধ্যে তার সংগ্রাম ফুটে উঠেছে। পুলিশের একজন সাহসী কর্মকর্তার বিভিন্ন অনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই ও অপরাধ দমনকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমার গল্পটি।
এ ছাড়া ঈদের আগমুহূর্তে হাজির হচ্ছে নতুন ওয়েব ফিল্ম ‘দোয়া’, যেখানে দেখা যাবে সেতু নামের একজনের গল্প। সেতু বৃদ্ধ সাফিনার দোয়া নিয়ে বাসায় ফেরে, কিন্তু দরজা খুলতেই এক নারী নিজেকে তার স্বামী রাসেলের স্ত্রী বলে পরিচয় দেয়—আর তার জীবনে নেমে আসে এক ভয়ংকর সত্য। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মো. রবিউল সিকদার। এতে অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইমতিয়াজ বর্ষণ ও শিল্পী সরকার অপু।
ঈদের ছুটিতে আইস্ক্রিন-এ আরও দেখা যাবে ওয়েব ফিল্ম ‘নীলচক্র’ ও ‘অমীমাংসিত’, সিনেমা ‘টগর’, ‘অন্তরাত্মা’ ও ‘প্রিয়তমা’সহ বেশকিছু কনটেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর