মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

*** ‘অ্যাকশন’ ছবিতে বুবলী, নায়ক সজল ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫১ বার পঠিত

গত ঈদে মুক্তি পেয়েছিল শবনম বুবলী অভিনীত ‘জংলি’। মুক্তির পর সিনেমাটি বেশ প্রশংসা কুড়িয়েছে। আসন্ন ঈদেও থাকছে এই নায়িকার নতুন ছবি ‘সর্দারবাড়ির খেলা। এদিকে, নতুন একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী।
শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে চলছে নতুন সিনেমাটির দৃশ্যধারণ। ছবিটির প্রাথমিক নাম ‘শাপলা শালুক’।

তবে সিনেমাটির নাম বদলে যেতে পারে বলে জানালেন এর পরিচালক রাশেদা আক্তার লাজুক। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।
বুবলী জানান, শেরপুরের নালিতাবাড়ীর লোকেশনে আগে কখনও শুটিং করেননি তিনি। বললেন, ‘দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে।’
যোগ করে বলেন, ‘যেকোনো ছবিতে অভিনয়ের ক্ষেত্রে গল্প, আমার চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সবসময় গুরুত্ব দিই। মনে হয়, একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করা না যায়, তাহলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়। এই ছবিতেও আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।’

নির্মাতা লাজুক জানালেন, সিনেমাটি অ্যাকশন, রোমান্টিক এবং পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের। কিছুটা ক্লাসিক্যাল ঘরানার ছোঁয়াও রয়েছে।

প্রসঙ্গত, সিনেমাটিতে সজল-বুবলী ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর