মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

*** আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেনে ছিনতাই চক্রের চিহ্নিত সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। আজ বুধবার (২৫ জুন) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার কাজিরগাঁও গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে বাদশা মিয়া (২৯), নরসিংদী জেলার রায়পুর উপজেলার আদিয়াবাদ গ্রামের শামসু নিয়ার ছেলে আব্বাস মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মোল্লাকান্দি গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে হাসান মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামের মৃত সানু মিয়ার ছেলে মোজাম্মেল হক সাগর (৪০)। তারা সবাই আখাউড়া স্টেশন এলাকায় অবস্থান করেন বলে জানা যায়।

খবরটি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা রেলপথে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য ও চিহ্নিত ছিনতাইকারী, পকেটমার, মোবাইল চোর ও প্ল্যাটফর্মের ভ্রাম্যমাণ অপরাধী। স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। আখাউড়া হয়ে ঢাকা-চট্রগ্রাম ও চট্টগ্রাম-ঢাকা রেলপথে চলাচলকারী বিভিন্ন মেইল ও আন্তঃনগর ট্রেনযাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো তারা। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর